জেলার খবর

পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত তিন

পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত তিন
পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত তিন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রমজান, সফিকুল ও শাহিন মোল্লা।

হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, খাদিজা ভিআইপি নামের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে ঢাকা আসার পথে ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে ঘটনা স্থলেই তিন জন নিহত হন। এতে প্রায় ২০ জনের মতো আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আনন্দ ভ্রমণে কক্সবাজারে যায় ঢাকার সদরঘাট বোরকা ব্যবসায়ী সমিতি। শুক্রবার রাতে তারা ঢাকা উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। পরে আজ সকালে তাদের বাস রাস্তা পার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ৩৮ জন যাত্রী ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ