জেলার খবর

রিকশাযাত্রীর ব্যাগ ধরে টান, ছিটকে পড়ে নারীর মৃত্যু

রিকশাযাত্রীর ব্যাগ ধরে টান, ছিটকে পড়ে নারীর মৃত্যু
রিকশাযাত্রীর ব্যাগ ধরে টান, ছিটকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর কমলাপুর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে তারিনা বেগম (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

তার স্বামী গোলাম কিবরিয়া জানান, পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার জন্য রিকশা করে কমলাপুর স্টেশনে যাচ্ছিলাম, স্টেশনের কাছাকাছি পৌঁছাতে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী রিকশা থেকে নিচে পরে যায়, এতে সে গুরুতর আহত হয় । প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যাই, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি সিলেটের কোতোয়ালি থানার মোল্লাপাড়ার শশীতলা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া। ২৬নং দক্ষিণ রাজার বাগ সবুজবাগে থাকতেন। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

ঢামেকে হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ