রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে উপজেলার কাদিরপুরে এ দুর্ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, প্রাইভেট কারটি রাজশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। কাদিরপুরে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি বলেন, এছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: