জেলার খবর

শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না পাঁচ শিক্ষার্থীর

শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না পাঁচ শিক্ষার্থীর
শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না পাঁচ শিক্ষার্থীর

নেত্রকোনার শ্যামগঞ্জের বিরিশিরি সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বিরিশিরি সড়কের দুর্গাপুর কালামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহের গৌরীপুর এলাকার হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪৫ জন শিক্ষার্থী ও শিক্ষকরা দুটি পিকাপ ভ্যানে করে বিরিশিরি এলাকায় শিক্ষা সফর শেষে ফিরছিলেন। এ সময় বিরিশিরি সড়কের দুর্গাপুর কালামার্কেট এলাকায় আসলে একটি বালুবাহী ট্রাক পিকাপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করে জারিয়া এলাকায় রাখা হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ