জেলার খবর

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

রাজধানীর শিশু মেলার সামনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হানিফ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত হানিফের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

র‍্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকি ভোরের কাগজকে জানান, গভীর রাতে র‌্যাবের চেকপোস্টে একটি সিএনজি থামালে চারজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় র‍্যাব তাদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়। পরে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন গুলিবিদ্ধ হয়।তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে তার জ্যাকেটের ভেতর থেকে উদ্ধার করা একটি পরিচয়পত্র দেখে তার নাম হানিফ বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। নিহতের বিস্তারিত, কে বা কারা ছিল সে বিষয়ে তদন্ত চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ