জেলার খবর

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত
বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারি নিহত

কক্সবাজারের টেকনাফের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদককারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিজিবির তিন সদস্য। সোমবার (২ মার্চ) ভোরে জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেড় লাখ পিস ইয়াবা, একটি দেশিয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, বিজিবির নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালানের খবর পেয়ে জাদিমোরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন মাদককারবারি নৌকায় করে নাফনদী পার হয়ে জাদিমোরা খাল পাড়ে আসেন। বিজিবির সদস্যরা তাদের থামতে বললে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে আত্মরক্ষার্তে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা ও একটি দেশিয় অস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

তিনি জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রথমে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সূত্র/ভোরেরকাগজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ