জেলার খবর

নোয়াখালীতে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীতে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নোয়াখালীতে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫)।

পুলিশের দাবি, নিহত নজরুল ইসলাম স্থানীয় ছাত্রশিবিরের পিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ছিলেন। তিনি গত রোববার রাতে শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ওরফে রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলার আসামি। নজরুল আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর রশীদ চৌধুরী জানান, ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামিদের ধরতে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল যায়।

এ সময় শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে।

পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা তাকে শিবিরকর্মী ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি ‘কানা নজরুল’ হিসেবে শনাক্ত করেন।

নিহত নজরুলের মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি জানান, নজরুল ইসলাম স্থানীয় ছাত্রশিবিরের পিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ছিলেন। গত রোববার রাতে শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ওরফে রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে গোলাগুলির ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) ছয় সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ধামা, তিনটি ছোরা, তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ