জেলার খবর

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ শেখ সাদিক নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে ওই যাত্রী মালয়েশিয়া থেকে ঢাকায় এসে বিমানবন্দরে আটক হন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এক পর্যায়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আগত এমএইচ ১৯৬ নম্বর ফ্লাইটের যাত্রী শেখ সাদিকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হলে তার কাছে দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

তিনি আরো জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ