জেলার খবর

নারায়ণগঞ্জের আলোচিত মাদক বিক্রেতা বিটু গ্রেফতার

নারায়ণগঞ্জের আলোচিত মাদক বিক্রেতা বিটু গ্রেফতার
নারায়ণগঞ্জের আলোচিত মাদক বিক্রেতা বিটু গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা তামাকপট্টি এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত ১০টার দিকে তামাকপট্টি এলাকা থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিটু ওই এলাকার আবিদ আলী চৌধুরী ওরফে হাবলু চৌধুরীর ছেলে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ীদের অন্যতম সালাউদ্দিন বিটু। তার রয়েছে বিশাল মাদকের নেটওয়ার্ক। পাইকারি ও খুচরা বিক্রেতা হিসেবেই তাকে চেনে এবং জানে।

২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে ৫০০ ইয়াবাসহ তামাকপট্টি এলাকার শুক্কুর মিয়ার রিকশার গ্যারেজ থেকে ডিবির হাতে গ্রেফতার হন বিটু। একই বছরের ১৯ আগস্ট তাকে সাড়ে ৩০০ ইয়াবাসহ থেকে গ্রেফতার করে ডিবি। বিটু এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কদমতলী থানায় সাড়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি সালাউদ্দিন বিটুর সেকেন্ড ইন কমান্ড বুইট্টা সুজন, শাহীন ও আরিফকে ৬০০ ইয়াবাসহ আটক করে সদর মডেল থানা পুলিশ। এরপর গা-ঢাকা দেন বিটু। পরও তিনি আবারও এলাকায় ফিরে আসেন। /জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ