জেলার খবর

বাসা থেকে উপসচিবের অর্ধগলিত লাশ উদ্ধার

বাসা থেকে উপসচিবের অর্ধগলিত লাশ উদ্ধার
বাসা থেকে উপসচিবের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর বেইলি রোডের অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে গত বুধবার রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদের চৌধুরীর (৫৯) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যরা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পুলিশের ধারণা, কয়েক দিন আগে ঘরের মধ্যে তার মৃত্যু হয়। এ কারণে লাশে পচন ধরেছে।

আব্দুল কাদের চৌধুরীর মামাতো ভাই কামাল হোসেন কবির বলেন, তিনি অবিবাহিত ছিলেন, কোয়ার্টারে একাই থাকতেন। তার হার্টে সমস্যা ছিল। এক বছর আগে বারডেম হাসপাতালে এ সমস্যা নিয়ে তিনি ভর্তি হন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের দক্ষিণ মাদ্রাজ এলাকায়।

বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। সন্ধ্যায় গ্রামের বাড়ির উদ্দেশে লাশ নিয়ে রওয়ানা হন স্বজনরা।

রমনা থানার এসআই ইউনুছ মোল্লা জানান, বুধবার সন্ধ্যায় বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে খাটের ওপর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। সূত্র/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ