ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর এলাকার ভাটি কালিসীমা যমুনা ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটিতে আগুন ধরতে দেখা যায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: