জেলার খবর

বর-কনেসহ নৌকাডুবি, নিখোঁজ ২৬ বরযাত্রী

বর-কনেসহ নৌকাডুবি, নিখোঁজ ২৬ বরযাত্রী
বর-কনেসহ নৌকাডুবি, নিখোঁজ ২৬ বরযাত্রী

রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীসহ নৌকাডুবিতে ২৬ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে রাত ৭টা ৯ মিনিটে আমাদের কাছে কল আসে। এর এক মিনিটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চার সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনও নিখোঁজদের হদিস মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ ৩৬ আরোহী নিয়ে নৌকাটি পদ্মার চর খানপুর থেকে নগরীর দিকে আসছিল। শ্রীরামপুর এলাকায় নৌকাটি তলিয়ে যায়। ওই সময় সাঁতরে তীরে উঠেন ১০ নৌকা আরোহী। তলিয়ে যান ২৬ জন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ