জেলার খবর

বনানীতে বাস কেড়ে নিল ঢাবি ছাত্রের প্রাণ

বনানীতে বাস কেড়ে নিল ঢাবি ছাত্রের প্রাণ
বনানীতে বাস কেড়ে নিল ঢাবি ছাত্রের প্রাণ

রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ধ্যাকালীন কোর্সের এক ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম ফয়সাল আহমেদ (২৮)।

শুক্রবার রাত ৮টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি ট্রাফিক বক্স থেকে কিছুটা সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সে (ইভিনিং প্রোগ্রাম) এমবিএ-এর শিক্ষার্থী ছিলেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে মিরপুর পীরেরবাগ এলাকায় থাকতেন।

ফয়সাল আহমেদ বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএ কোর্সে ভর্তি হয়েছেন বলে জানায় পুলিশ।

বনানী থানার এসআই আবদুল কাইয়ুম জানান, বনানী চেয়ারম্যান বাড়ি ট্রাফিক বক্স থেকে ২০ গজ দক্ষিণ পাশে মেইন রাস্তায় মোটরসাইকেল আরোহী ফয়সালকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ