জেলার খবর

গাছচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

গাছচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
গাছচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

ঢাকার ধামরাইয়ে দুটি ইজিবাইকের ওপর গাছ পড়ে ৫ যাত্রী নিহত ও ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কালামপুর-বালিয়া-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নিরাপত্তা বলয় তৈরি না করেই সড়ক ও জনপথ বিভাগের (সওজ) গাছ কাটা হচ্ছিল।

নিহতরা হলেন- উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত ফজলুল হক গাদুলীর বাকপ্রতিবন্ধী ছেলে মো. শামসুল আলম (৪৫), মো. রমজান আলীর স্ত্রী মাজেদা বেগম (৬৫), বাইচাইল গ্রামের সরকারপাড়ার মো. কোমর আলী সরকারের ছেলে মো. আমিরুল ইসলাম নুরা সরকার (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তেলীগ্রামের মো. মোহন মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৪৫)।

এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ৭ জন। তারা হলেন- মো. হযরত আলী (৫৫), মর্জিনা আক্তার (৩৫), শেফালী আক্তার (৪৭), হুচেন আলী (৫২), কুব্বত আলী (৬২), নেছার আলী (৫৪) ও কেরামত আরী (৫৬)।

এদের মধ্যে হযরত আলী ও শেফালী বেগমের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকার অর্থোপেডিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বয়স্ক ভাতার টাকা নিয়ে দুটি ইজিবাইকে ফিরছিলেন হতাহতরা। পথে কালামপুর-বালিয়া-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মাদারপুর মিলগেট এলাকায় পৌঁছলে গাছ পড়ে দুটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একটি গাড়ির ৫ জন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা প্রশস্ত করতে সওজের গাছ কাটার অভিযান চলছিল। তবে এজন্য তাদের কোনো নিরাপত্তা বলয় ছিল না।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান সওজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে সওজের উপ-প্রকৌশলী মো. কামাল উদ্দিন খান বলেন, আঞ্চলিক মহাসড়কের সংস্কারে দু’পাশের মেহগনি গাছ দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রি করা হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গাছগুলো তাদের দায়িত্বে কেটে নিচ্ছে।

তবে নিরাপত্তা বলয় না গড়ে অসাবধানতাবশত গাছ কাটায় তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ