জেলার খবর

বগুড়ায় 'গোলাগুলিতে সন্ত্রাসী' নিহত

বগুড়ায় 'গোলাগুলিতে সন্ত্রাসী' নিহত
বগুড়ায় 'গোলাগুলিতে সন্ত্রাসী' নিহত

বগুড়ায় কথিত গোলাগুলিতে কবির হোসেন মিনকো নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এ 'গোলাগুলির' ঘটনা ঘটে।

নিহত মিনকো শহরের চক ফরিদ কলোনি এলাকার আজিজুল হকের ছেলে। পুলিশের দাবি, তিনি ওই কলোনি এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে।

জেলা পুলিশ বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর ভাষ্যমতে, ভোররাতে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় জেলা পুলিশ বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, ওসি সদর এস এম বদিউজ্জামান, ওসি (ডিবি) আসলাম আলীসহ একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাকে কলোনি এলাকার মিনকো হিসেবে শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, পুলিশের রেকর্ড পর্যালোচনা করে মিনকোর নামে ১৫টির অধিক মামলা পাওয়া যায়। জোড়াখুন, খুন, চাঁদাবাজি, অস্ত্র এবং মারাত্মক জখমের অভিযোগে এ মামলাগুলো রেকর্ড হয়েছিল বলে পুলিশের নথিসূত্রে জানা যায়। সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারি মাসে অস্ত্রসহ আটক হয়ে বেশকিছুদিন জেল খেটে মাস চারেক আগে বের হয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করলে তার বিরুদ্ধে সদর এবং শাজাহানপুর থানায় ছয়টি জিডি হয়েছিল বলে জানা যায়।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, আট রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ