জেলার খবর

‘ডাকাতির প্রস্তুতিকালে’ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বগুড়ায় 'গোলাগুলিতে সন্ত্রাসী' নিহত
বগুড়ায় 'গোলাগুলিতে সন্ত্রাসী' নিহত

কুমিল্লায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোকন (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের ২ সদস্য।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও চান্দিনা থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার ছয়ঘরিয়া এলাকায় ওই অভিযান চালায়। নিহত খোকন বরগুনা জেলা সদরের ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী ডিবির পরিদর্শক মোহা. ইকতিয়ার উদ্দিন।

তিনি জানান, রাত সোয়া একটার দিকে জেলার চান্দিনা থানাধীন ছয়ঘরিয়া এলাকায় সশস্ত্র ডাকাত দল গাড়িতে ডাকাতির জন্য সমবেত হয়েছে এবং তাদের মধ্যে মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা সাধন হত্যা মামলার পলাতক আসামিও রয়েছে এমন খবর পেয়ে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ডাকাতদের গ্রেফতার করতে গেলে সশস্ত্র ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে।

পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুলিশের দুই সদস্য এবং ডাকাত দলের সদস্য খোকন গুলিবিদ্ধ হন। এ সময় সশস্ত্র অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্য এবং ডাকাতকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত ডাকাতকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাচঁ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, দুইটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার চান্দিনা থানায় মামলা হয়েছে।/জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ