জেলার খবর

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার রাত ৮টার দিকে উজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

ওই যুবকের নাম ইসমাইল হোসেন ওরফে কালু (৩২)। তিনি উপজেলার কাউনিয়ার চর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে ১২-১৫জন বাংলাদেশি গরু পারাপারকারী কাঁটাতারের ওপর গরু পারাপার করছিল। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। পরে তাদের মধ্যে ইসমাইল হোসেন ওরয়ে কালু নামের এক যুবককে আটক করে ধরে নিয়ে যায় বিএসএফ ।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফ এখনও কোনো সারা দেয়নি। আমরা খোঁজখবর নিচ্ছি। /সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ