জেলার খবর

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধ, যুবক নিহত

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধ, যুবক নিহত
রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধ, যুবক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক (৩২) নিহত হয়েছেন। গতকাল রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

আজ সোমবার (১৬ মার্চ) সকাল পৌনে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসামের ভাষ্যমতে, খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ পড়ে আছে- এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এসআই সাদেকুল বলেন, রাত পৌনে ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে লুঙ্গি ও কালো পাঞ্জাবি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ