জেলার খবর

প্রেমের ফাঁদে পড়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মাদরাসা ছাত্রী

প্রেমের ফাঁদে পড়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মাদরাসা ছাত্রী
প্রেমের ফাঁদে পড়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মাদরাসা ছাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রেমের ফাঁদে পড়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রী। এ ঘটনায় একই মাদরাসার দশম শ্রেণির ছাত্রকে (মূল অভিযুক্ত) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলার ছতরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মাদরাসায় অষ্টম শ্রেণি পড়ুয়া ওই মেয়েটির বাড়ি উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে। মূল অভিযুক্তের বাড়ি পার্শ্ববর্তী বুল্লা গ্রামে। শনিবার রাতে ধর্ষিতার মা বাদি হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই মাদরাসায় পড়ার সুবাদে ওই দুইজনের মধ্যে পরিচয়। মেয়েটিকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভনও দেখায় ওই যুবক। গত শনিবার বিকেলে ওই মেয়ে নিজের বাড়ি থেকে বের হয়ে যুবকের বাড়িতে যায়। সেখান থেকে একটি মোটরসাইকেলে করে তাকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে পালাক্রমে ধর্ষণের শিকার হয়। স্থানীয় লোকজন ওই মেয়েকে উদ্ধার ও মূল অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, মোট চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জবানবন্দির জন্য মেয়েটিকে আদালতে পাঠানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ