জেলার খবর

সিরাজগঞ্জে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপভ্যান ও নসিমন মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে পাবনায় যাচ্ছিল পিকআপভ্যানটি। সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় বিপরীতমুখী নসিমনের সঙ্গে ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ