জেলার খবর

শাজাহানপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শাজাহানপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শাজাহানপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার শাকপালা ডায়াবেটিকস পার্ক সংলগ্ন লেকের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে শুক্রবার সকাল ৯ টার দিকে শাকপালা লেকের ভিতর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

দু’দিন আগে লাশটি পানিতে ফেলে দেয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।/কাক/ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ