জেলার খবর

করোনা নিয়ে তর্কের পর সংঘর্ষ, নিহত ১

করোনা নিয়ে তর্কের পর সংঘর্ষ, নিহত ১
করোনা নিয়ে তর্কের পর সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ীতে করোনাভাইরাস নিয়ে বিতর্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাবলু মোল্লা (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লাবলু একই গ্রামের মৃত আকিল মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বুধবার করোনাভাইরাস নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক খালেক ফকিরের সঙ্গে লাবলু মোল্লার ভাই মান্নান মোল্লার কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকালে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাবলু মোল্লাসহ ১০ জন আহত হন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লাবলু মোল্লা মারা যান। আহতদের মধ্যে বাবলু ও খালেক ফকির হাসপাতালে চিকিৎসাধীন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা সুলতানা বলেন, লাবুল মোল্লার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজবাড়ীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, করোনাভাইরাস নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ