জেলার খবর

যুগ্ম সচিবের প্রাইভেট কারে বাসের ধাক্কা, চালক আহত

যুগ্ম সচিবের প্রাইভেট কারে বাসের ধাক্কা, চালক আহত
যুগ্ম সচিবের প্রাইভেট কারে বাসের ধাক্কা, চালক আহত

রাজধানীর কল্যাণপুরে রেল মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের গাড়িতে ধাক্কায় দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে প্রাইভেট কারটির চালক গুরুতর আহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন ওই যুগ্ম সচিব।

আজ সোমবার (২৩ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।

মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গাড়িতে করে অফিস যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সাবেক যুগ্ম সচিব (বর্তমানে রেল মন্ত্রণালয়ে কর্মরত)।

কল্যাণপুরে আসার পর অগ্রদূত পরিবহনের একটি বাস তাঁর প্রাইভেট কারটিতে ধাক্কা দেয়। এতে তাঁর প্রাইভেট কারটির চালক গুরুতর আহত হন। পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় কারটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অক্ষত রয়েছেন ওই যুগ্মসচিব।

দুর্ঘটনার পর চালকসহ বাসটি পুলিশ আটক করেছে বলে জানান মাহমুদা আফরোজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ