জেলার খবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরের শালদা গ্রামে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ পারভেজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করেছে পুলিশ।

নিহত পারভেজ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার ইউসুফ আলী খানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পারভেজকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কুষ্টিয়া সদরের হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে পৌঁছালে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতরা পিছু হঠলে ডাকাত পারভেজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।/জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ