জেলার খবর

সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে অহেদ আলী গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন ডাকাত এবং তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ধুলিহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

অহেদ আলী গাজী ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে ধুলিহরের দাউদ মাস্টারের আম বাগানে সন্ত্রাসীদের দুটি গ্রুপ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। গুলির শব্দ পেয়ে পুলিশের টহল দল এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অহেদ আলী গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অহেদ আলীর বিরুদ্ধে মামুন, নজরুল ও কবীর হত্যা মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।/কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ