জেলার খবর

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে পাঁচ রাশিয়ানসহ আহত ৭

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে পাঁচ রাশিয়ানসহ আহত ৭
চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে পাঁচ রাশিয়ানসহ আহত ৭

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে রাশিয়ান ৫ নাগরিকসহ ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা রাশিয়ান নাগরিকরা হলেন- আহত রাশিয়ানরা হলেন আন্দ্রে (৪৫), গ্রেনী (৪০), বোরাক (৩৯), গ্লোরী (৪০) ও রিমারিও ( ৪৫)। এছাড়া জিপিএইচ এর প্রশাসনিক কর্মকর্তা মুকতাদির ও গাড়িচালক আহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন জানান, শিল্প প্রতিষ্ঠান প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের মাইক্রোবাসটি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। এতে কয়েকজন রাশিয়ান নাগরিক আহত হয়েছেন।

ঘটনাস্থলে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এসআই ইসহাক জানান, ঘটনার পরপরই উল্টে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আহতরা চিকিৎসার জন্য চট্টগ্রাম ফিরে গেছেন।

আহতদের বিষয়ে জিপিএইচ এর প্রশাসনিক কর্মকর্তা মুকতাদির জানান, দুর্ঘটনায় তিনি নিজে, চালক এবং ৫ জন রাশিয়ান কনসালট্যান্ট আহত হয়েছেন।

তিনি আরও জানান, ওই রাশিয়ান ব্যক্তিরা ঢাকা বিমানবন্দর থেকে থেকে শুক্রবার রাতের ফ্লাইটে দেশে রওনা দেয়ার জন্য ঢাকা যাচ্ছিলেন। চট্টগ্রাম ফিরে গিয়ে চিকিৎসার পর আবার তারা ঢাকার পথে রওনা হবেন বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ