জেলার খবর

সিলেটের জৈন্তাপুরে জমি দখল করতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে জমি দখল করতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতারসিলেটের জৈন্তাপুরে জমি দখল করতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতার
সিলেটের জৈন্তাপুরে জমি দখল করতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতারসিলেটের জৈন্তাপুরে জমি দখল করতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে জমি দখল করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন উপজেলার নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মনসুর আহমদ (৪৫)।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ঘিলাতৈল এলাকায় মহাজির পরিবারের জায়গা দখলে গেলে সেখান থেকে তাকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।

এলাকাকাসী জানায়, জৈন্তাপুর উপজেলার ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রণালয়ের ভূমিতে মহাজির পরিবারের সদস্য মোহাম্মদ আলী মাক্কু মিয়ার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন।

এরই মধ্যে দুই যুগের অধিক সময় হতে মহাজির পরিবারের জায়গা দখল ও টিলা কেটে বসতবাড়ি তৈরি করে যাচ্ছেন বর্তমান ইউপি সদস্য মো. মনসুর আহমদের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ইউপি সদস্য মনসুরের নেতৃত্বে ঘিলাতৈল গ্রামের প্রায় শতাধিক লোকজন নিয়ে জায়গা দখল ও মোহাম্মদ আলী মাক্কুকে প্রাণে মেরে ফেলার জন্য হামলা চালায়।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতবস্থায় মোহাম্মদ আলী মাক্কুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় ঘটনাস্থল হতে দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য একাধিক জায়গা দখল মামলার আসামী মো. মনসুর আহমদকে আটক করে।

মনসুরকে আটকের পর গা ঢাকা দিয়েছে তার সহযোগি হামলাকারীরা। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ অন্যদের ধরতে অভিযান শুরু করেছে এবং মহাজির পরিবারের গরু ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ