জেলার খবর

ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৫ জনের

ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৫ জনের
ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৫ জনের

টাঙ্গাইলে সিমেন্টভর্তি ট্রাক উল্টে পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহততের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার দুপচাচিয়া উপজেলার কাদের মিয়ার ছেলে আলেক মিয়া (৪০)ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জুলহাস উদ্দিন (৫০)।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক শনিবার সকাল ৬টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই ট্রাকের ওপরে থাকা পাঁচ যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত হন ১১ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

তিনি বলেন, নিহত ও আহতরা সিমেন্টভর্তি ট্রাকে যাত্রী হিসেবে রংপুর যাচ্ছিল। তাদের অনেকের বাড়ি রংপুর জেলায়। তারা ঢাকার বিভিন্ন স্ট্যান্ড থেকে ট্রাকে উঠছিলেন। যাত্রীবাহি বাস বন্ধ থাকায় তারা কম টাকা দিয়ে সিমেন্টভর্তি ট্রাকে চড়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। আহত ও নিহতরা সবাই দিনমজুর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ