জেলার খবর

নওগাঁয় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

নওগাঁয় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
নওগাঁয় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি জাতীয় উদ্যানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৬)। শনিবার বিকেলে কিশোরীকে তার বাড়ির সামনে থেকে তুলে দিয়ে ধর্ষণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধর্ষণের সঙ্গে জড়িত তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটক তিন যুবক হলেন- উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী হাসপাতাল পাড়ার আনোয়ার হোসেনের ছেলে শরিফুল ইসলাম (১৯), একই এলাকার জোবায়দুল হকের ছেলে মমিনুল ইসলাম (১৯) এবং আতোয়ার হোসেনের ছেলে মোল্লা হোসেন (২৪)।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার জানান, ওই কিশোরীর ফেসবুক থেকে কিছু ছবি কৌশলে নিয়ে বিভিন্ন সময় থেকে ব্ল্যাকমেইল করে আসছিল ৪-৫ জন যুবক। শনিবার বিকেলে ছবিগুলো এডিটিং করে আপত্তিকর অবস্থায় দেখিয়ে অনলাইনে আপলোড করবে এ ধরনের ভয়ভীতি দেখিয়ে বাড়ির সামনে থেকে মেয়েটিকে ইউনিয়নের আলতাদিঘী জাতীয় উদ্যানের পশ্চিম পাশে বনের ভেতরে নিয়ে যায় যুবকরা। সেখানেই কিশোরীকে ধর্ষণ করে তারা। কিশোরীর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। এসময় গ্রামবাসী ওই তিন যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

নওগাঁর পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, ধামইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান সরদারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন।

নওগাঁর পুলিশ সুপার মো. আবদুল মান্নান মিয়া জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে আটক করতে পুলিশের টিম মাঠ পর্যায়ে কাজ করছে।

শনিবার রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটকদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ