জেলার খবর

রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদনাগড় রেলস্টেশনের দক্ষিণ রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে বোনার পাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের দক্ষিণ রেলক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত অপর ৪ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যান। রেলক্রসিংয়ের ওই স্থানটিতে কোন গেট ব্যারিয়ার নেই। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পীরগাছার অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ