জেলার খবর

৭ মাসের মেয়েকে ঝোলানোর পর ফাঁসিতে ঝুললেন মা, পালিয়ে বাঁচলো ছেলে

৭ মাসের মেয়েকে ঝোলানোর পর ফাঁসিতে ঝুললেন মা, পালিয়ে বাঁচলো ছেলে
৭ মাসের মেয়েকে ঝোলানোর পর ফাঁসিতে ঝুললেন মা, পালিয়ে বাঁচলো ছেলে

চট্টগ্রামের বোয়ালখালীতে শারমিন আকতার (২৭) নামে এক গৃহবধূ ও তার ৭ মাস বয়সের শিশু সন্তান তাসলিমা আকতার ফাহিমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার হাজির হাট মাহবুল আলম ভিলার ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। শারমিন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিমের ২য় স্ত্রী।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, ২ বছর ৪ মাস আগে নোয়াখালীর কবির হাট থানার চড়মন্ডলিয়া গ্রামের রিকশাওয়ালার দোকান এলাকার তাহের মন্ডলের বাড়ির আবু তাহের মন্ডলের মেয়ে শারমিন আকতারের সঙ্গে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৯নং ওয়ার্ড এলাকার গোলাম রসুল মেম্বারের বাড়ির জুনু মিয়ার ছেলে মো. সেলিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাজির হাট এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করে আসছেন তারা। তাদের সংসারে ফাহিমা নামের এক কন্যশিশু রয়েছে। উভয়ের ২য় সংসারে শরমিনের সঙ্গে প্রথম স্বামীর ছেলে ইমাম হোসেন (৭) বসবাস করত।

পুলিশ জানায়, কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে বেচেঁ গেছে বলে পুলিশকে জানিয়েছে ইমাম হোসেন। তার মা সৎ বোন ফাহিমাকে বাসার ফ্যানের সঙ্গে ঝুলিয়ে তাকে ঝোলানোর চেষ্টা করলে সে পালিয়ে দারোয়ানকে খবর দেয়। এসময় ঘরে তার মা বোনের সঙ্গে একই শাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শারমিন আকতারের স্বামী মো. সেলিম ও শিশু পুত্র ইমাম হোসেনকে (৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ