জেলার খবর

আইসোলেশনে ভর্তির ৩ ঘণ্টা পর যুবকের মৃত্যু

আইসোলেশনে ভর্তির ৩ ঘণ্টা পর যুবকের মৃত্যু
আইসোলেশনে ভর্তির ৩ ঘণ্টা পর যুবকের মৃত্যু

শরীয়তপুরে আইসোলেশনে ভর্তি হওয়ার তিন ঘণ্টা পর এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি একটি বালু উত্তোলনের খননযন্ত্রের শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি জেলার নড়িয়া উপজেলার একটি গ্রামে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয় ওই যুবককে। তাঁর জ্বর, কাশি ও গলাব্যথা থাকায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, গত ১৯ মার্চ কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন নড়িয়া উপজেলার ওই যুবক। পরীক্ষায় তাঁর যক্ষ্মা রোগ ধরা পড়ে। তাঁকে ওই রোগের চিকিৎসা দেওয়া হয়। ২৩ মার্চ তিনি সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে যান। এরপর গতকাল মঙ্গলবার দুপুর থেকে তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখেন।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহমেদ খান বলেন, ওই ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। যেহেতু শ্বাসকষ্ট রয়েছে ও তিনি নড়িয়া উপজেলার বাসিন্দা, তাই করোনা থাকতে পারে এমন ধারনা করে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল।

হাসপাতাল সূত্র আরো জানায়, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছিল। সেখানে দায়িত্বরতরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। চিকিৎসা দেওয়া অবস্থায় তিনি মারা যান। এখন তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।/কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ