জেলার খবর

নওগাঁয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নওগাঁয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
নওগাঁয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ন‌ওগাঁর আত্রাইয়ে অস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশের সাথে ৪ হত্যাসহ একাধিক মামলার আসামি সর্বহারা- সন্ত্রাসি মিনহাজুল ইসলাম ও পত্নীতলায় ১২ মাদক মামলাসহ একাধিক আসামি জাহিদুল ইসলাম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাতে দুই উপজেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটেছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান জানান, আত্রাই উপজেলায় মিনহাজুল ইসলাম সিকদারকে গ্রেফতারের পর উপজেলার তিলাবাদুরী গ্রামের ভোর রাতে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এসময় একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চারটি গুলি উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসার সময় তার সহযোগিতা পুলিশের উপর গুলি চালালে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে মিনহাজুল ইসলাম সিকদার নিহত হন। এ সময় পুলিশের এক সদস্য আহত হয়।

অপরদিকে পত্নীতলার দিবরদিঘী এলাকায় জাহিদুল ইসলামকে নিয়ে পুলিশ ভোর রাতে মাদক উদ্ধার করতে গেলে তার সহযোগিরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ