জেলার খবর

কাপ্তাইয়ের দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিহত

কাপ্তাইয়ের দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিহত
কাপ্তাইয়ের দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিহত

রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি উসুইপ্রু মারমা ওরফে আচেসে মারমা (৩০) নিহত হয়েছেন।

বুধবার রাত ১২টার দিকে চিৎমরম ইউনিয়নে ৩নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ৪ জনের একটি সশস্ত্র দল উসুইপ্রু মারমা ওরফে আচেসে মারমার বাড়িতে যায়। এ সময় কথা আছে বলে বাড়ির বাইরে আচেসেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির ৩শ গজ দূরে নিয়ে পর পর তিনটি গুলি করে হত্যা করে মৃত্যু নিশ্চিত হয়ে দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করে। এলাকার লোকজন পুলিশকে খবর দিলে রাত ৩টার দিকে চন্দ্রঘোনা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

চিৎমরম ইউপি চেয়ারম্যান চিৎথোয়াই মারমা ঘটনা সত্যতা স্বীকার করেন, তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি তা বলতে পারেননি।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান, এ হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে সন্দেহ করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ