জেলার খবর

খাগড়াছড়ির পাহাড়ি খাদে পুলিশের টহল গাড়ি, আহত ১৭

খাগড়াছড়ির পাহাড়ি খাদে পুলিশের টহল গাড়ি, আহত ১৭
খাগড়াছড়ির পাহাড়ি খাদে পুলিশের টহল গাড়ি, আহত ১৭

খাগড়াছড়ি সদর উপজেলার পর্যটন এলাকা আলুটিলায় টহল পুলিশ সদস্যদের বহন করা একটি হিউম্যান হলার দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ১৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুস সামাদ এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাহাড়ি মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে টহল পুলিশবাহী সাজেক পরিবহন নামক হিউম্যান হলারটি পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। দুর্ঘটনার আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়। এছাড়া গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন- নায়েক কবির হোসেন, সিপাহী সাইফুল, সিপাহী সিদ্দিকুর রহমান ও সিপাহী সাইফুল ইসলাম । এদের মধ্যে দুইজন মাথায় ও দুইজন পায়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।

খবর পেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা ও পুলিশ সুপার মো. আব্দুল আজিজ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান এবং সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ