জেলার খবর

করোনায় আক্রান্ত র‌্যাব সদস্য, টেকনাফে ১৫ বাড়ি-দোকান লকডাউন

করোনায় আক্রান্ত র‌্যাব সদস্য, টেকনাফে ১৫ বাড়ি-দোকান লকডাউন
করোনায় আক্রান্ত র‌্যাব সদস্য, টেকনাফে ১৫ বাড়ি-দোকান লকডাউন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফেরার পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্যের শরীরে কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। ওই র‌্যাব সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে ওই র‌্যাব সদস্যের সংস্পর্শে আসা শ্বশুরবাড়িসহ ১৫ বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় করোনা রোগীর শ্বশুরবাড়িসহ দোকানগুলো লকডাউন করেন।

এসময় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের নেতৃত্বে একটি দলও সেখানে ছিল।

ইউএনও সাইফুল ইসলাম জানান, ঢাকায় করোনা শনাক্ত র‌্যাব সদস্যের শ্বশুরবাড়ি টেকনাফে। কয়েকদিন আগে তিনি এখানে বেড়াতে এসে বেশ কয়েকদিন অবস্থান করেন। পরে ঢাকায় ফিরে গিয়ে করোনা শনাক্ত হয় তার শরীরে। ফলে তার সংস্পর্শে আসা ১৫টি বাড়ি ও দোকান লকডাউন ঘোষণা করা হয়।

এর মধ্যে রয়েছে পল্লানপাড়া এলাকায় ছয়টি বাড়ি, ফার্মেসি, প্যাথলজি সেন্টারসহ সাতটি দোকান ও শাহপরীরদ্বীপ এলাকায় একটি বাড়ি। তবে এসব বাড়িতে কতজন বাসিন্দা রয়েছে তা জানা যায়নি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, গত ২০ মার্চ ঢাকা থেকে র্যা ব সদস্য আক্কাস টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় শ্বশুর আবদুর রহিম লালুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে যান।

সেখানে থাকাকালীন তিনি সর্দি-কাশিতে আক্রান্ত হলে ফার্মেসি-ও প্যাথলজি সেন্টারে চিকিৎসা করেন। পরে তিনি গত ২৬ মার্চ টেকনাফ থেকে ঢাকায় ফিরে কর্মস্থলে যোগ দেন।

ঢাকায় ফিরে সর্দি, জ্বর ও কাশি আরও বেড়ে গেলে ৩ এপ্রিল ঢাকায় পরীক্ষা করলে কোভিট-১৯ পজিটিভ পাওয়া যায়। এসময় তাকে আইসোলেশনে নেয়া হয় বলে জানান তিনি।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, লকডাউন করা বাড়ির বাসিন্দাদের শনিবার নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষাগারে পাঠানো হবে।/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ