জেলার খবর

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব, আটক ৫

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব, আটক ৫
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব, আটক ৫

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রংপুর মহানগর ডিবি পুলিশ পাঁচজনকে আটক করেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে নগরীর জিএলরায় রোড ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- আসিক সরদার (২০), আকতারুজ্জামান (২৪), আকিবুজ্জামান অংকন (২০), তানজিলুর রহমান তামিস (২৩) ও সমির ঘোষ দিপ্ত (২৩)।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ আবদুল আলীম মাহামুদ।

তিনি জানান, রংপুর নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ ধাপ এলাকা ঘিরে রেখেছে। যে কোনো সময় ধাপ এলাকা লকডাউন হতে পারে। ধাপের লোকেরা সাবধান। এমন একটি মিথ্যা পোস্ট ফেসবুকে শেয়ার করে গুজব ছড়ান আটকরা। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শুক্রবার রাতে ডিবি পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পাঠকের নেতৃত্বে অভিযান চালিয়ে রংপুর নগরীর জিএলরায় রোড থেকে প্রথমে সমির ঘোষকে আটক করা হয়। পরে বাকি চারজনকে সুন্দরগঞ্জ থেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ