জেলার খবর

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমিন খান হৃদয় (২২) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে তিনি গুলিবিদ্ধ হন। আমিন উপজেলার মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি মুলাডুলি ইউনিয়নের খাঁ পাড়া গ্রামের ডা. স্বপন হোসেনের ছেলে।

আমিনের পারিবারিক সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামে নানাবাড়িতে অবস্থানকালে শনিবার রাতে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

গুরুতর আহত অবস্থায় আমিনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মালিথা জানান, হৃদয়ের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ