জেলার খবর

রাজশাহীতে প্রবেশ ও বের হওয়া নিষেধ

রাজশাহীতে প্রবেশ ও বের হওয়া নিষেধ
রাজশাহীতে প্রবেশ ও বের হওয়া নিষেধ

অতি জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহীতে কাউকে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হচ্ছে না। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচলে কঠোর হন। এসময় পুলিশের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে।

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার পর থেকে জরুরি সেবা বাদে রিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, এটা লকডাউন নয়। করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে রাখার জন্য প্রশাসনকে কঠোর হতে বলা হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাহিরে বের হবে না। এবং রাজশাহীতে প্রবেশ ও বের হতে না পারে সেজন্য সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি এসএম হাফিজ আক্তার, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক।

সভা শেষে সাংসদ ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের জানান, করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন সর্বোত্তম পন্থা, তা প্রমাণ হয়েছে। আমরা সেদিকে যেতে চাই। আজ থেকে রাজশাহীতে কেউ প্রবেশ করতে পারবে না এবং কেউ বেরও হতে পারবে না। খাবার ও ওষুধের যানবাহনসহ জরুরি সেবার পরিবহন ছাড়া অন্য কোন যানবাহন চলবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ