জেলার খবর

রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রলীগ সভাপতি আটক

রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রলীগ সভাপতি আটক
রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রলীগ সভাপতি আটক

রাজশাহীর চারঘাটে একটি বিদেশি পিস্তলসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়াড় গ্রামের হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানায় ভারপ্রাপ্ত সমিত কুমার কুন্ডু।

স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, বালুদিয়াদিয়াড় এলাকায় গত কয়েকদিন ধরে কলাসহ বিভিন্ন ফলমুল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে গত সোমবার বিকালে স্থানীয় মুনছুরসহ কয়েকজন ব্যক্তির সঙ্গে ফতেপুর গ্রামের সাহেদ আলীর ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলামের (২০) বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

তারই জের ধরে মঙ্গলবার সকালে ছাত্রলীগের সভাপতি সাগর প্রতিপক্ষ মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের কয়েকজন ব্যক্তিকে ফোন করে হাজির পাড়ায় ডেকে পাঠায়। এসময় মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের ১০-১৫ জন ব্যক্তি গেলে সাগর ইসলাম তাদের লক্ষ্য করে প্রায় ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

পরে স্থানীয় এলাকাবাসী গ্রামবাসীর সহায়তায় পিস্তলসহ সাগরকে আটক করে মারধর করে গাছের সঙ্গে বেধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাত থেকে পিস্তলসহ সাগরকে উদ্ধার করে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ