করোনায় আক্রান্ত হয়ে রাজধানীতে এক পোশাক কারখানার মালিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিজেএমইএ সভাপতি ড. রুবানা হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রিন্স গার্মেন্টস এর চেয়ারম্যান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেএমইএ সভাপতি ড. রুবানা হক।
বিজিএমইএ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে, প্রয়াতের জানাজা ও দাফন সরকারি নিয়ম অনুযায়ী হবে।
বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একদিনেই নতুন করে ১১২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: