জেলার খবর

বগুড়ায় ১৬৮ বস্তা চালসহ ২ আ’লীগ নেতা আটক

বগুড়ায় ১৬৮ বস্তা চালসহ ২ আ’লীগ নেতা আটক
বগুড়ায় ১৬৮ বস্তা চালসহ ২ আ’লীগ নেতা আটক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চালসহ স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা শনিবার মধ্যরাতে তাদের চালসহ আটক করেন।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রওশন আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।

আটক নেতারা হলেন- নন্দীগ্রাম উপজেলার শিমলাবাজারের মৃত মনসুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং তার সহযোগী তারাটিয়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী।

র‌্যাব সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস দুই বছর আগে খাদ্য অধিদফতরের ডিলার ছিলেন। তার ডিলারশিপ মিলন সরদার নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন।

খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুদ করার খবর পেয়ে শনিবার রাতে আনিসুর রহমান আনিসের শিমলাবাজারের বাড়িতে অভিযান চালানো হয়।

বাড়িতে ৫৮ বস্তা ও তার টিভি-ফ্রিজের শোরুমে ১১০ বস্তা চাল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান জানিয়েছেন, চালগুলো ডিলার মিলন সরদার রেখে গেছেন। চাল জব্দসহ আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান আনিসকে আটক করা হয়। পরে তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলীকেও গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার আরও জানান, আনিসুর রহমান আনিস, আনসার আলী ও ডিলার মিলন সরদারের বিরুদ্ধে মামলা হবে।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম জানান, তার সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বাড়ি ও শোরুমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চাল পাওয়া গেছে।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে চাল চুরির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই। আটকদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ