জেলার খবর

হাসপাতালে ভর্তি আল্লামা শফী

হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী
হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী

হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার বড় ছেলে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী শনিবার সমকালকে এ তথ্য জানান।

মাওলানা আনাস মাদানী বলেন, গত কয়েক দিন ধরে কোনো কিছু খেতে না পারায় শারীরিক দুর্বলতার কারণে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে বাবাকে তাকে ভর্তি করা হয়।

আনাস মাদানী আরও বলেন, কয়েকদিন ধরে মুখে কিছু খেতে পারছিলেন না বাবা। তিনি দুর্বল হয়ে পড়ায় শনিবার সন্ধ্যায় নগরীর সিএসসিআর এ ভর্তি করা হয়। তিনি ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাকে রাইস ফিড ও স্যালাইন দেওয়া হচ্ছে। তিনি শংকামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। হেফাজত আমীরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাওলানা আনাস মাদানী।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ