জেলার খবর

ছবি তুলে ত্রাণ ফিরিয়ে নেয়া চেয়ারম্যান বরখাস্ত

ছবি তুলে ত্রাণ ফিরিয়ে নেয়া চেয়ারম্যান বরখাস্ত
ছবি তুলে ত্রাণ ফিরিয়ে নেয়া চেয়ারম্যান বরখাস্ত

ত্রাণ বিতরণের নামে গরীব ও অসহায়দের দাঁড় করিয়ে ছবি তুলে আবার ত্রাণ ফিরিয়ে নেয়া চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত বরখাস্তের একটি চিঠি রবিবার (১২এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মর্কতার কাছে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন ইউএনও রুহুল আমিন।

জানা যায়, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক মানবিক সহায়তার অংশ হিসেবে শ্রমজীবি ও কর্মহীন মানুষের জন্য বরাদ্দকৃত বিতরণে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসক চট্টগ্রাম এর প্রস্তাব মোতাবেক স্থানীয় সরকার বিভাগ ১২ এপ্রিল ২০২০ তারিখের ৩৬২ নং স্বারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে এবং ২০০৯এর ৩৪(১) অনুযায়ী তার স্বীয় পদ (চেয়াম্যান) থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রাপ্ত প্রজ্ঞাপনে প্রকাশিত হয়।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ত্রাণ অনিয়মের অভিযোগ প্রমাণীত হওয়ায় মির্জাপুরের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে। ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ১নং প্যানেল চেয়ারম্যান।

ইউএনও রুহুল আমিন তখন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন দিনমজুর ও হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য মির্জাপুর ইউনিয়ন পরিষদে তিন দফায় ত্রাণ পাঠানো হয়। প্রথম দফায় ৫০০ কেজি চাউল ও নগদ ৩০০০ টাকা, দ্বিতীয় দফায় ৫৩৩ কেজি চাউল, তৃতীয় দফায় স্থানীয় এমপির পক্ষ থেকে ৫০ বস্তা ত্রাণ (চাউল, ডাল, আলু, পেঁয়াজ) পাঠানো হয়। কিন্তু চেয়ারম্যান নিজ ইউনিয়নে বিতরণ করছেন কি-না সেটার মাস্টার রোল কপি উপজেলায় জমা দেয়া হয়নি। ওই ইউনিয়নের মেম্বারদের লিখিত অভিযোগও আমরা পেয়েছি।

উল্লেখ্য, গত (৪ এপ্রিল) হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে নানামুখী অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তার প্রতিকার চেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন উক্ত ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ