জেলার খবর

'পা কেটে উল্লাস'! ইউপি চেয়ারম্যানসহ হোতা গ্রেপ্তার

'পা কেটে উল্লাস'! ইউপি চেয়ারম্যানসহ হোতা গ্রেপ্তার
'পা কেটে উল্লাস'! ইউপি চেয়ারম্যানসহ হোতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রবিবার হওয়া দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ৪২ জন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, সংঘর্ষের ঘটনার মূলহোতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকার কলাবাগান থেকে ও থানাকান্দি গ্রামের কাউছার মোল্লাকে রবিবার গভীর রাতে আশুগঞ্জের বায়েরক গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই দুজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লার বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে রবিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে জিল্লুর রহমানের সমর্থক মোবারক মিয়ার (৪৫) এক পা কেটে নিয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিল করে আবু কাউসার মোল্লার সমর্থকরা।/কালেরকণ্টঅনলাইন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ