জেলার খবর

করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে স্কুলছাত্রের মৃত্যু, গ্রাম লকডাউন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর পুরানা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম সিরাজ (১৪)। সে রাজশাহীর শাহীন ক্যাডেট স্কুলে ৮ম শ্রেণিতে পড়ত। তার বাবা জাহাঙ্গীর নর্থসাউথ ইউভার্সিটিতে চাকরি করেন। তাদের বাড়ি উপজেলার পূর্বশ্যামপুর পুরানা গ্রামে।

সোমবার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম জানান, সিরাজের বাবা জাহাঙ্গীর নর্থসাউথ ইউভার্সিটিতে চাকরি করার কারণে ঢাকায় থাকেন।

করোনাভাইরাসের কারণে সরকার ছুটির ঘোষণা করার পর তারা শিবগঞ্জের পূর্বশ্যামপুর পুরানা গ্রামে বাড়ি আসেন।

গত ৩-৪ দিন ধরে সিরাজ অসুস্থ ছিল। গত শনিবার জ্বর, সর্দি ও ডায়রিয়া দেখা দেয় সিরাজের। রোববার রাত ৮টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পূর্বশ্যামপুর পুরানা গ্রামের এক কিশোর মারা যায়। রোববার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

তবে সে করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে তার নমুনা পাঠানো হবে।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার জানান, কিশোরের মৃত্যু পর পূর্বশ্যামপুর পুরানা গ্রাম লকডাউন করা হয়েছে। তার বাবা-মাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ওই কিশোরের দাফন করতে বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ