জেলার খবর

সিলেটে হঠাৎ ভূমিকম্প

সিলেটে হঠাৎ ভূমিকম্প
সিলেটে হঠাৎ ভূমিকম্প

বাংলা নববর্ষ ১৪২৭ - এর সূর্য ওঠার ঘণ্টাখানেক আগে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল সিলেট ও এর আশপাশের অঞ্চল।

সোমবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি।

এছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতেরও খবর পাওয়া যায়নি।

কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে যুগান্তরকে মোবাইল ফোনে জানিয়েছেন সিলেট উপশহরের অধিবাসী এম.সি কলেজের শিক্ষার্থী আমিনুল শোভন।

তিনি বলেন, রাত পৌনে ৪ টার দিকে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে। ঘুমের ঘোরে লোকজন আতংকিত হয়ে পড়ে। এ সময় অনেকেই দ্রুত বেরিয়ে আসেন রাস্তায়। একটু ভিন্ন রকম মনে হয়েছে এই ভূমিকম্পকে। সাধারণত ভূমিকম্প হলে ফ্যান, ঝুলন্ত বাতি বা ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। কিন্তু এই ভূমিকম্পে মনে হলো ঘরবাড়ির নিচ থেকে মাটি সড়ে যাচ্ছে।

ভূমিকম্পের পর পরই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আতংকিত না হতে পরামর্শ জানাচ্ছেন সিলেটের বাসিন্দারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ