জেলার খবর

পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ আওয়ামী লীগ নেতা ধরা

পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ আওয়ামী লীগ নেতা ধরা
পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ আওয়ামী লীগ নেতা ধরা

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীকে (৬০) ২২৯ বস্তা ত্রাণের চালসহ আটক করেছে র‌্যাব। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব -১২ পাবনা ক্যাম্পের একটি টিম বেড়া উপজেলার বাঁধের হাটে নিজ গোডাউন থেকে তাকে আটক করে।

র‌্যাব- ১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী তার ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ২২৯ বস্তা ত্রাণের (ভিজিএফ) চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে বাঁধের হাটে নিজ গোডাউনে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার এবং চেয়ারম্যান কোরবান আলীকে আটক করে।

তিনি আরও বলেন, কোরবান চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ আত্মসাৎ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ রয়েছে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে কোরবান চেয়ারম্যান আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।/জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ