জেলার খবর

খাটের ভেতরে মিলল লাখ টাকার টিসিবির তেল

খাটের ভেতরে মিলল লাখ টাকার টিসিবির তেল
খাটের ভেতরে মিলল লাখ টাকার টিসিবির তেল

ক্ষুধার্ত অসহায় গরীব মানুষ জন্য সারাদেশে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করছে। সরকারের সেই ন্যায্যমূল্যের পণ্য অবৈধভাবে মজুদ করছে অসাধু কিছু ব্যবসায়িরা। বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১১ টার রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির বক্সখাটের ভেতরে অবৈধভাবে মজুদ করে ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার কিছু বেশি।

ব্যবসায়ী হানিফ মিয়ার (৫৮) বাড়ি থেকে এসব টিসিবি পণ্য উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ রয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ওই বাড়িতে একটি বক্সখাটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণে টিসিবির তেল উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধার করা পণ্যগুলোর হচ্ছে – ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল। ওই বাড়ির মালিক হানিফ মিয়া কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব পণ্য অবৈধভাবে মজুদ করেছিলেন বলে জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।/ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ