জেলার খবর

গাজীপুরে দোকানে মিলল হাত-পা বাঁধা কর্মচারীর লাশ

গাজীপুরে দোকানে মিলল হাত-পা বাঁধা কর্মচারীর লাশ
গাজীপুরে দোকানে মিলল হাত-পা বাঁধা কর্মচারীর লাশ

গাজীপুর সদর উপজেলায় দোকানের ভেতরে হাত-পা বাঁধা এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভবানীপুর বাজারের রাফি-রাতুল টায়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের ভেতর থেকে ওই কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম কাউছার (১৯), তিনি ভোলার তজুমুদ্দিন থানার মলমসুরা গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি ভবানীপুর বাজারে রাফি-রাতুল টায়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের কর্মচারী ছিলেন। ওই দোকানের মালিক স্থানীয় মো. রিয়াজ উদ্দিন শেখ।

দোকান মালিক রিয়াজ উদ্দিন জানান, কাউছার স্থানীয় নার্গিসের বাড়ি ভাড়া থাকতেন। দোকানের নিরাপত্তার স্বার্থে তিনি রাতে দোকানেই থাকতেন।

প্রতিদিনের মতো বুধবারও তিনি দোকানেই ছিলেন। বৃহস্পতিবার ভোরে তাকে মোবাইলে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তিনি দোকানে যান। পরে দোকানে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, বুধবার রাতে দোকান মালিকের ভায়রা নয়নের বাড়িতে দাওয়াত খেতে যান কাউছার। দাওয়াত খেয়ে রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকানে ফেরেন।

সেখানেই ঘুমিয়ে থাকেন। পরে রাতের কোনো একসময় ঘাতকরা তাকে শ্বাসরোধে হত্যার পর ভেতর থেকে একটি লাঠি দিয়ে আটকে রেখে পালিয়ে যায়।

পর দিন বৃহস্পতিবার ভোরে দোকান মালিক রিয়াজ উদ্দিন ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তিনি দোকানে গিয়ে কাউছারকে ডাকাডাকি করেন। ডাকাডাকির একপর্যায়ে ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায় এবং দোকানের ভেতরে কাউছারের মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের গলায় কাপড় পেঁচানো ও হাত-পা রশিতে বাঁধা ছিল।

তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ